Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জেলা-উপজেলায় আনসার বাহিনীর নির্বাচনি প্রশিক্ষণ শুরু

স্পেশল করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২৫ ১৭:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: আগামী নির্বাচনে সঠিকভাবে দায়িত্ব পালনের লক্ষ্যে সারাদেশে জেলা-উপজেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চলমান প্রশিক্ষণ কর্মসূচির সঙ্গে নির্বাচনি প্রশিক্ষণ শুরু হয়েছে।

রোববার (২৫ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উই: থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, চলমান ২৮ দিনব্যাপী ভিডিপি অ্যাডভান্সড কোর্সের সঙ্গে সমন্বয় করে নির্বাচনি ডিউটির প্রাকপ্রস্তুতি হিসেবে প্রয়োজনীয় অনুশীলন সম্পৃক্ত করা হয়েছে।

এই প্রশিক্ষণের আওতায় বাহিনীর সদস্যদের নির্বাচনে করণীয়, ভোটকেন্দ্রে দায়িত্ব পালন, কেন্দ্রের শৃঙ্খলা রক্ষা, ভোটারদের ভোটদানে সহযোগিতা করা, ব্যালট পেপার এবং ব্যালট বাক্সের নিরাপত্তা নিশ্চিতসহ কয়েকটি বিষয়ে হাতে কলমে মহড়া দেওয়া হচ্ছে। বাহিনীর সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে এই মহড়ায় অংশগ্রহণ করছেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/জিএস/ইআ
বিজ্ঞাপন

আরো