Sunday 25 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি দিয়ে শাহবাগ ছাড়লেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২৫ ২৩:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর শাহবাগ মোড় অবরোধের ৫ ঘণ্টা পর ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি দিয়ে শাহবাগ ছাড়লেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৮টার পর শাহবাগ থেকে এ কর্মসূচি ঘোষণা দেওয়ার পর শাহবাগ ছেড়েছে আন্দোলনকারীরা।

প্রকৌশলী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু বলেন, ‘বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টা থেকে শাহবাগে জমায়েত শুরু হবে।’ সারাদেশের সব প্রকৌশল এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই আন্দোলনে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

এদিন, তিন দাবিতে বিকেল সাড়ে ৩টায় মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। ফলে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা বলেন, ‘গতকাল রাতে রংপুরে একজন স্নাতক প্রকৌশলীকে আটকে রেখে বিভিন্ন হুমকি-ধমকি দেওয়া হয়েছে। তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত এবং স্নাতক প্রকৌশলীকে হুমকিদাতাদের গ্রেফতার না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাব।’

তিন দফা দাবি হলো-

১. ইঞ্জিনিয়ারিং ৯ম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না।

২. টেকনিক্যাল ১০ম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদের নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী উভয়ের জন্য উন্মুক্ত করতে হবে।

৩. ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ব্যতিত প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নিতে হবে। নন-অ্যাক্রিডেট বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আইইবি-বিএইটিই অ্যাক্রিডেশনের আওতায় আনতে হবে।

সারাবাংলা/এমএইচ/এইচআই