Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

সারাবাংলা ডেস্ক
১ সেপ্টেম্বর ২০২৫ ১০:০০

ইসলামী ব্যাংকের বোর্ড সভা।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পরিষদের একটি বোর্ড সভা রোববার (৩১ আগস্ট) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে।

এতে ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান এতে সভাপতিত্ব করেন। সভায় এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, এফসিএ, এফসিএস, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান ও স্বতন্ত্র পরিচালক মো. আবদুল জলিল,ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন, শরীআহ সুপারভাইজরি কাউন্সিলের সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মাদ আব্দুস সামাদ এবং কোম্পানি সেক্রেটারি মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সভায় অন্যান্য আলোচ্যসূচির সাথে ৩১ মার্চ শেষ হওয়া ২০২৫ সালের প্রথম প্রান্তিক এবং ৩০ জুন শেষ হওয়া ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিক অনিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন করা হয়।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর