Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রংধনু গ্রুপের বিলাসবহুল হোটেলসহ ৩৩ কোটি টাকা ক্রোক

স্টাফ করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪৪

রংধনু গ্রুপের হোটেল ইউনিক রিজেন্সী। ছবি: সংগৃহীত

ঢাকা: প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জন এবং বিদেশে অর্থপাচারের অভিযোগে রংধনু গ্রুপের মালিক রফিকুল ইসলামের বিলাসবহুল হোটেল ইউনিক রিজেন্সীসহ ৩৩ কোটি টাকা ক্রোক করেছে সিআইডি।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জন এবং বিদেশে অর্থপাচারের অভিযোগে রংধনু গ্রুপের মালিক রফিকুল ইসলাম ও তার সহযোগীদের বিরুদ্ধে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট গুলশান থানায় গত ৭ আগস্ট একটি মানিলন্ডারিং মামলা করেছে।’

জসীম উদ্দিন বলেন, ‘রফিকুল ইসলাম রংধনু বিল্ডার্স এর নামে ইসলামী ব্যাংক বারিধারা শাখা হতে ৪০০ কোটি টাকা, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বসুন্ধরা শাখা হতে ২৭০ কোটি টাকা, ইউনিয়ন ব্যাংক গুলশান শাখা হতে ২০০ কোটিসহ আরও বিভিন্ন ব্যাংক হতে প্রতারণা এবং জালিয়াতির মাধ্যমে ঋণ গ্রহণ করে ঋণের টাকা পরিশোধ না করে বিদেশে নাগরিকত্ব গ্রহণ করেছে এবং বিনিয়োগ করেছে।’

বিজ্ঞাপন

সিআইডির এই কর্মকর্তা বলেন, ‘তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্তে বনানী ১৭ নম্বর রোডে ৬ শতাংশ ২ ছটাক জমির ওপর নির্মিত ৯ তলা ভবনসহ হোটেল ইউনিক রিজেন্সী এবং সমবায় ব্যাংক বাংলাদেশ লি.-এর নিকট জামানত হিসাবে রাখা ৩৩ কোটি ৮১ লাখ টাকার সন্ধান পান। পরবর্তীতে আদালতের নির্দেশে সিআইডি ওই হোটেল ক্রোক করে এবং অর্থ ফ্রিজ করে। মামলার পূর্ণাঙ্গ তদন্ত, অর্থের উৎস অনুসন্ধান, বিদেশে পাচারকৃত সম্পদের সন্ধান ও অপরাপর জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেফতার করার লক্ষ্যে তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।

সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো