Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বেনাপোলে ট্রাকের চাপায় কিশোর নিহত

লোকাল করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোল: যশোরের বেনাপোলে ট্রাকের চাপায় চয়ন হোসেন (২০) নামে এক মোটরসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা শাহিন হোসেন নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বেনাপোল পৌর গেট এলাকার বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চয়ন হোসেন বেনাপোল পোর্ট থানার ভবের বেড় এলাকার মুকুল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, শার্শায় কাজ শেষে মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন চয়ন ও শাহিন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিলে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক চয়নকে মৃত ঘোষণা করেন। আহত শাহিনকে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজ্জামান জানান, ‘দুর্ঘটনার পর ট্রাকচালক ও সহকারী পালিয়ে গেছে। তবে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর