Monday 28 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গোয়ালন্দের ইউএনও’কে বাণিজ্য মন্ত্রণালয়ে বদলি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৫ ০৯:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ী: গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদুর রহমানকে বাণিজ্য মন্ত্রণালয়ের রফতানি উন্নয়ন ব্যুরোর উপ-পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার যুগ্ম-সচিব আবুল হায়াত মো. রফিকের সই করা এক প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায়, একই দিন অপরাহ্ন থেকে তাৎক্ষণিকভাবে তিনি অবমুক্ত হবেন।

এর আগে, গত ১২ সেপ্টেম্বর পুলিশ সুপার মো. কামরুল ইসলামের সই করা এক অফিস আদেশে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামকে বদলি করে পুলিশ সুপার কার্যালয়ের অপরাধ শাখার পরিদর্শক(ক্রাইম) এর দায়িত্ব দেওয়া হয়। একইসঙ্গে বালিয়াকান্দি থানার পরিদর্শক(তদন্ত) আব্দুল্লাহ আল মামুনকে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর ঈমান-আকিদা রক্ষা কমিটির ব্যানারে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। তারা দরবারে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। এ ঘটনায় শতাধিক মানুষ আহত হন এবং নুরাল পাগলার এক ভক্ত রাসেল মোল্লা নিহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে পুলিশের ওপরও হামলা চালানো হয় এবং দুটি গাড়ি ভাঙচুর করা হয়। এতে ১০ থেকে ১২ জন পুলিশ সদস্য আহত হন। পরে হামলাকারীরা নুরাল পাগলার কবর থেকে মরদেহ তুলে আগুন ধরিয়ে দেয়।

এ ঘটনায় ওই রাতেই গোয়ালন্দঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে অজ্ঞাতনামা তিন হাজার ৫০০ জনকে আসামি করে মামলা করেন। এ মামলায় এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে, হামলায় নিহত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লা ৮ সেপ্টেম্বর রাতে অজ্ঞাতনামা সাড়ে তিন থেকে চার হাজার জনকে আসামি করে আরেকটি মামলা দায়ের করেন। এ মামলায় এখন পর্যন্ত আট জনকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন শান্তও
২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪৪

‘তথ্য যাচাই না করে প্রতিক্রিয়া নয়’
২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১০

আরো

সম্পর্কিত খবর