Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলে যুবলীগ নেতা শাহ জনি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইল: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় টাঙ্গাইল শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জনিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে তাকে শহরের যৌনপল্লী থেকে গ্রেফতার করা হয়। এর পর সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তাকে টাঙ্গাইল আদালতে উঠানো হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। শাহ জনি শহরের আকুর-টাকুর পাড়ার মো. ইসরাফিলের ছেলে। তার নামে একাধিক মামলা রয়েছে।

টাঙ্গাইল সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহম্মেদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে শাহ জনিকে টাঙ্গাইল শহরের যৌনপল্লী থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হয়নি।’

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ২০২৪ সালের ৪ আগস্ট সকাল ১১টায় শহরের বটতলায় এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি করে। এ সময় কালিহাতীর চিনামুরা গ্রামের লাল মিয়া গুলিবিদ্ধ হয়। পরে লাল মিয়া বাদী হয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদকসহ ২৩০ জনকে আসামি করে মামলা করেন। মামলায় অজ্ঞাত ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় শাহ জনি ৪১ নম্বর আসামি।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

‘আমার পোলাডা আমাগো ছাইড়া চইলা গেছে’
২৪ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩০

আরো

সম্পর্কিত খবর