Sunday 15 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কোন পদ্ধতিতে নির্বাচন হবে রাজনৈতিক দলগুলোই সিদ্ধান্ত নেবে: প্রেস সচিব

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হবে এই সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোই নেবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ বিষয়ে সরকারের কম কথা বলাই ভালো বলেও মনে করেন তিনি।

রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে দ্য ডেইলি স্টারের এক সম্মেলন কক্ষে গবেষণা সংস্থা ইনোভেশন’র জরিপের ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

নির্বাচনের জরিপ প্রসঙ্গে প্রেস সচিব বলেন, জরিপের পরিসংখ্যানই বলছে সরকারের ওপর জনগণের আস্থা আছে। জরিপে ৯৫ শতাংশ মানুষ ভোট দিতে চাওয়া মানে সামনের নির্বাচন হবে ইনক্লুসিব নির্বাচন। বাংলাদেশের কারও সাধ্য নেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে। সবাই ভোট দিতে এলে ভোটটা ভালো হতে বাধ্য।

বিজ্ঞাপন

এর আগে, এদিন আসন্ন নির্বাচন ঘিরে সংস্থাটি একটি জরিপ প্রকাশ করে। সেখানে উল্লেখ করা হয়, দেশের ৫৬ শতাংশ মানুষই এখনো পিআর সিস্টেম সম্পর্কে জানেন না। পিআর পদ্ধতি চান ২১.৮ শতাংশ এবং চান না ২২.২ শতাংশ।

এই জরিপে অংশ নেন ১০ হাজার ৪১৩ জন উত্তরদাতা। তাদের মধ্যে ৬৯.৯ শতাংশের মতে, একটি অন্তর্বর্তীকালীন সরকারই নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে। তবে জরিপে দেখা গেছে, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে নির্বাচনী আয়োজনের সক্ষমতা নিয়ে তুলনামূলকভাবে কম ইতিবাচক মনোভাব রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর