Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে ৭ দালাল আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালী: ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে যৌথ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত ও র‌্যাব-১১ নোয়াখালী ক্যাম্প। এ সময় হাসপাতালের বাইরে ও ভেতর থেকে বেশ কয়েকজন দালালকে আটক করা হয়। পরে যাচাই-বাছাই শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ দালালকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসাইন ও র‌্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের বাইরে ও ভিতরে কয়েকজন দালাল রোগিদের বিভিন্ন ভাবে হয়রানি করে আসছিলো। তারা সরকারি হাসপাতালে আসা রোগিদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে, ভুলবাল বুঝিয়ে বেসরকারি হাসপাতালে নিয়ে যেতো। তার বিনিময়ে তারা হাসপাতাল থেকে বড় অংকের কমিশন নিতো। এছাড়াও সরকারি হাসপাতালে আসা রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার কথা বলে টাকা হাতিয়ে নিতো। এসব অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা সহযোগিতায় দুপুরে হাসপাতালে অভিযান চালিয়ে হাসপাতালের বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়। পরে যাচাই বাছাই শেষে ৭ জন দালালকে চিহ্নিত করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দালাল মিলন (৩৫), হারুন (৩৪), সজিব (২৫) কে ১৫দিন করে বিনাশ্রম কারাদণ্ড, রতনকে (৩৮) ৩০ দিন, আকরাম হোসেনকে (২৫) ৭ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা, স্বপন (৪৪) এবং মাসুদকে (৪৫) ১৫ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়।

র‌্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু জানান, দণ্ডপ্রাপ্ত দালালদের সাজা প্রদানের পর জেলা কারাগারে পাঠানো হয়েছে। সরকারি হাসপাতালগুলোতে সাধারণ জনগনের সেবা নিশ্চিত করতে আমাদের এ অভিযান অব্যহত থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর