Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ট্রাম্পের পরিকল্পনায় গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৫ ০১:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে গাজার যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে ইসরায়েল। কাতারের সংবাদ মাধ্যম আলজাজিরা এই খবর জানিয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্তি সংক্রান্ত ২০ দফার এক প্রস্তাব ঘোষণা করেন, যেটিতে সম্মতি জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু।

প্রস্তাব বাস্তবায়নের জন্য হামাসের অনুমোদনের অপেক্ষা করা হবে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যদি হামাস এটিতে সম্মত হয় তবে ৭২ ঘণ্টার মধ্যে সব জীবিত ও মৃত জিম্মিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। একই সঙ্গে গাজার নিয়ন্ত্রণে দরকার অনুযায়ী পরিবর্তন আনা হবে—প্রস্তাবে বলা হয়েছে, হামাস গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দেবে। সেখানে আমেরিকান, ইউরোপ ও আরব দেশগুলো নিয়ে একটি অন্তর্বর্তী প্রশাসন গঠন করা হবে, যেটির মূল দায়িত্বে থাকবেন ট্রাম্প।

বিজ্ঞাপন

প্রস্তাবে আরও উল্লেখ আছে, গাজার অধিবাসীরা তাদের টেরিটরিতেই থাকবে এবং কাউকে জোরপূর্বক অন্য দেশে পাঠানোর চেষ্টা করা হবে না। হামাসের ইসরায়েলি জিম্মিদের মুক্তির মাধ্যমে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি শুরু হবে।

ট্রাম্প ঘোষণা দিয়ে জানিয়েছেন, গাজা ও হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করা হবে এবং এ কাজে আরব দেশগুলোর সহযোগিতা থাকবে—তারা হামাসের সামরিক অবকাঠামো, সুড়ঙ্গসহ অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার ধ্বংসে সহায়তা করবে।

গত মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ৮ মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। ওই সময় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ট্রাম্প হুমকি দিয়েছেন, আরব দেশগুলো যদি হামাস ও গাজাকে নিরস্ত্র করতে ব্যর্থ হয় তাহলে ইসরায়েল এ কাজ করবে। যেটিতে যুক্তরাষ্ট্র পূর্ণ সমর্থন দেবে।

হামাসকে হুমকি দিয়ে তিনি বলেন, তারা যদি আজকের প্রস্তাব গ্রহণ না করে এবং গ্রহণ করেও যদি আবার এ থেকে সরে যায় অর্থাৎ নিজেদের পুনর্গঠনের চেষ্টা করে তাহলে ইসরায়েল তাদের নির্মূলের কাজ শেষ করবে।

ট্রাম্প বলেন, ‘ইসরায়েল হামাসকে নির্মূল করবে। এটি সহজ উপায়ে করা যাবে। আবার কঠিন উপায়ে করা যাবে। তবে এটি করতে হবে। আমরা সহজ উপায়কে প্রাধান্য দেব।’

বিজ্ঞাপন

ষষ্ঠীর সকালে স্নিগ্ধ রূপ
১৫ অক্টোবর ২০২৬ ২৩:০৭

আরো

সম্পর্কিত খবর