Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টেকসই শিল্পোন্নয়নে একত্রিত এনভয় টেক্সটাইলস ও এডিবি

সারাবাংলা ডেস্ক
১২ অক্টোবর ২০২৫ ১৮:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর পান্থপথে রোববার (১২ অক্টোবর) এনভয় টেক্সটাইলস লিমিটেড-এর কর্পোরেট অফিসে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি এডিবি থেকে কোম্পানির সম্প্রসারণ ও টেকসই উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য অনুমোদিত ৩০ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন প্যাকেজের পরিপ্রেক্ষিতে এ সভাটি অনুষ্ঠিত হয়।

এডিবি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশ রেসিডেন্ট মিশনের কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং। তার সঙ্গে উপস্থিত ছিলেন ইনভেস্টমেন্ট অফিসার মো. মেহেদী হাসান এবং ফাইন্যান্স, প্রাইভেট সেক্টর ও পাবলিক সেক্টর ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্নেন্স গ্রুপ (পিএসএমজি)-এর অফিসার ফারজানা রহমান।

বিজ্ঞাপন

এনভয় টেক্সটাইলস-এর পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন এনভয় টেক্সটাইলস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ এবং প্রতিষ্ঠানটির অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

সভায় এডিবি ও এনভয় টেক্সটাইলসের পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়টি নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ সম্প্রতি অনুমোদিত অর্থের কৌশলগত ব্যবহার নিয়ে পর্যালোচনা করেন, যা কোম্পানির উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, আধুনিক গ্রিন টেকনোলজি গ্রহণ এবং ইএসজি মানদণ্ড বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

এনভয় টেক্সটাইলস এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা এডিবি প্রতিনিধিদলকে স্বাগত জানাতে পেরে সম্মানিত বোধ করছি। আমাদের দৃষ্টিভঙ্গির প্রতি তাদের আস্থা এবং এই বিনিয়োগ আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি বাংলাদেশের টেকসই শিল্পোন্নয়নে আমাদের যৌথ প্রতিশ্রুতির প্রতিফলন। এই অর্থায়ন আমাদের সম্প্রসারণের পরবর্তী ধাপকে ত্বরান্বিত করবে, যেখানে উদ্ভাবন ও পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে শিল্পে নতুন মানদণ্ড স্থাপন করা হবে।’

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর