Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জামিনের পর এক ক্লিকেই আদেশ চলে যাবে কারাগারে: আইন উপদেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৫ ১১:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: আদালত থেকে জামিন পাওয়ার পর আসামিকে ১২টি ধাপ অতিক্রম করতে হয় কিন্ত এখন থেকে জামিনের পর এক ক্লিকেই সেই আদেশ কারাগারে চলে যাবে বলে জানিয়েছেন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে এমন তথ্য জানান আইন উপদেষ্টা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

আইন উপদেষ্টা বলেন, বিচার বিভাগ পৃথক সচিবালয় আইন, গুমের আইন, দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন, হিউম্যান রাইটস আইন আগামী কয়েক সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে। আমরা আইন মন্ত্রণালয় থেকে অনেকগুলো সংস্কার করেছি। একদম নিজেরা করেছি, কারও কোনো সহযোগিতা ছাড়া।

বিজ্ঞাপন

তিনি বলেন, বুধবার অনলাইন জামিননামা (বেইল বন্ড) উদ্বোধন করব। এই জামিননামাটা, একটা লোক জামিন পাওয়ার আদালত থেকে শুরু করে ছাড়া পাওয়া পর্যন্ত ১২টা প্রক্রিয়ায় যেতে হয়। কোনো কোনো ধাপে টাকাও দিতে হয়। আগামীকাল আমরা পাইলট প্রকল্প চালু করতে যাচ্ছি। একটা ক্লিক করবে, আদালতের রায় থেকে সরাসরি জেলখানায় পৌঁছে যাবে যেখানে আসামি আছে। এটা সরকারের টাকা দিয়ে করেছি, কারও সহযোগিতা লাগেনি।

আসিফ নজরুল বলেন, আমাদের সরকারের অনেক টাকা, বিশ্বাস করেন অনেক টাকা। আমার প্রবাসীকল্যাণ ব্যাংকে ১৬০০ কোটি টাকা আছে। আমাদের আইজিআর অফিসে (রেজিস্টার অফিস) ১৫০০ কোটি টাকা আছে। এগুলো কেউ খেয়াল করে না। আমরা নিজের টাকা নিজে ব্যবহার করে অনেক ভালো কাজ করতে পারি।

সারাবাংলা/এমএইচ/ইআ
বিজ্ঞাপন

আমলে অলসতা দূর করার উপায়
২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৭:০৯

আরো

সম্পর্কিত খবর