Monday 28 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুবিধাবঞ্চিতদের বিনামূল্যে চক্ষুসেবা দিতে কাতার চ্যারিটির মাসব্যাপী উদ্যোগ

সাারাবাংলা ডেস্ক
১৫ অক্টোবর ২০২৫ ২৩:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দরিদ্র ও সুবিধাবঞ্চিত রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন ও অন্যান্য চক্ষু চিকিৎসা সেবা দিতে এক মাসব্যাপী মানবিক কার্যক্রম ‘ভিশন ইনিশিয়েটিভ ২০২৫’ এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর আগারগাঁওস্থ লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল ভবনে কার্যক্রমের উদ্বোধন করা হয়। কাতার চ্যারিটি বাংলাদেশ অফিসের উদ্যোগে এই সেবা দেওয়া হবে।

এই মাসব্যাপী উদ্যোগের মাধ্যমে কাতার চ্যারিটি দেশের রংপুর, খুলনা ও ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চলে চক্ষু শিবির আয়োজন করবে। যেখানে প্রায় ২,০০০ দরিদ্র ও সুবিধাবঞ্চিত রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন ও অন্যান্য চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. দাউদ মিয়া। তিনি বলেন, ‘দেশের প্রত্যন্ত অঞ্চলের অসহায় জনগোষ্ঠীর কাছে চক্ষু চিকিৎসা পৌঁছে দেওয়া একটি মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর এই ধরনের কার্যক্রম দেশের টেকসই চক্ষুসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তিনি কাতার চ্যারিটির এই উদ্যোগের প্রশংসা করেন এবং বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে সংস্থাটির চলমান কার্যক্রমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাতার চ্যারিটি বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্টর জাকারিয়া আলি আল মোতাইর। তিনি উল্লেখ করেন, কাতার চ্যারিটি প্রায় ৩০ বছর ধরে বাংলাদেশে কাজ করে আসছে এবং স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, পানি ও সামাজিক কল্যাণসহ বিভিন্ন ক্ষেত্রে মানুষের সহায়তায় কাজ করছে। ‘ভিশন ইনিশিয়েটিভ ২০২৫’ এই ধারাবাহিকতারই অংশ, যা চক্ষুস্বাস্থ্য উন্নয়নে নিবেদিত একটি উদ্যোগ।

তিনি বলেন, ‘চোখের একটি ছোট্ট অস্ত্রোপচার একজন মানুষের জীবন সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। ‘ভিশন ইনিশিয়েটিভ ২০২৫’-এর মাধ্যমে আমরা সারাদেশে হাজার হাজার অসহায় মানুষের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন এবং দৃষ্টিসেবা দেওয়ার লক্ষ্য নিয়েছি। আমরা আশা করি, এ উদ্যোগের মাধ্যমে তাদের জীবনে আলো ফিরিয়ে আনতে এবং সম্মানের সঙ্গে বাঁচার সুযোগ করে দিতে পারব।’

তিনি ভবিষ্যতেও কাতার চ্যারিটির এই জাতীয় মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুসলিম এইডের কান্ট্রি ডিরেক্টর মুসিন সিদ্দিকী, ব্র্যাকের সিনিয়র ডিরেক্টর কে. এ. এম. মোরশেদ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম কিবরিয়া।

‘ভিশন ইনিশিয়েটিভ ২০২৫’ কাতার চ্যারিটির একটি গুরুত্বপূর্ণ মানবিক কর্মসূচি, যা দেশের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে। অনুষ্ঠানে লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালের কর্মকর্তা, কাতার চ্যারিটির প্রতিনিধি, চিকিৎসক, সেবাকর্মী এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না আজ
২৮ সেপ্টেম্বর ২০২৬ ১১:০১

সুন্দরবনে দুই দিনে ২১ জেলে অপহরণ
২৮ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৮

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯
২৮ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর