Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

রোববার জুলাই সনদে সই করবে ড. কামালের গণফোরাম

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২৫ ১৮:৫৮
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: জুলাই জাতীয় সনদে সই করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে সনদে সই করেন তারা।

তবে অনুষ্ঠানে যোগ দিলেও সনদে সই করেনি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন দল গণফোরাম। আগামীকাল দলটি জুলাই জাতীয় সনদে সই করবে। শনিবার (১৮ অক্টোবর) জাতীয় ঐকমত্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী এ তথ্য জানান।

তিনি জানান, রোববার দুপুর সাড়ে ১২টায় জুলাই জাতীয় সনদ ২০২৫- এ সই করবে গণফোরাম। জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই আনুষ্ঠানিকতা হবে।

এর আগে শুক্রবার গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ‘সংবিধানের একটি বিষয় নিয়ে আমাদের একটি পর্যবেক্ষণ রয়েছে। আপত্তির মুখে ঐকমত্য কমিশন সংশোধনী করেছেন বলে আমাদের বলা হয়েছে। বিষয়টি আমরা দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তী সময়ে জুলাই সনদে সই করব।’

বিজ্ঞাপন

জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে আয়োজিত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর’ অনুষ্ঠানে ২৫টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর মধ্যে গণফোরাম উপস্থিত থাকলেও সনদে সই করেনি। দলটি জানিয়েছিল, আগামী কয়েকদিনের মধ্যে সনদে সই করবে তারা। তবে সেটা আগামীকালই হতে যাচ্ছে।

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর