Monday 26 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পুঁজিবাজারে সূচকের ওঠানামা / দুই ঘণ্টায় ১১৯ শেয়ারের দাম কমলো

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২৫ ১২:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নেতিবাচক প্রবণতায় চলছে লেনদেন। আগের দিনের ধারাবাহিকতায় আজ প্রথম দুই ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া ১১৯ কোম্পানির দর কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (১৯ অক্টোবর) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১০ দশমিক ৭৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১০৮ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৭ দশমিক ৭৭ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক ৮ দশমিক ৫১ পয়েন্ট কমে যথাক্রমে ১০৭৮ ও ১৯৫৯ পয়েন্টে অবস্থান করছে।

বিজ্ঞাপন

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৮৬ কোটি ১৬ লাখ ২৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৫টির, কমেছে ২১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৯ কোম্পানির শেয়ার দর।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর