Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নেশার টাকার জন্য দাদাকে খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২৫ ১৫:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়া: জেলার শেরপুরে নেশার টাকার জন্য দাদা সাবান আলীকে (৭০) খুন করেছে তারই নাতি মো. সোহেল রানা (২২)।

রোববার (১৯ অক্টোবর) সকালে উপজেলার চন্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাবান আলী চন্ডিপুর গ্রামের মৃত নবীর উদ্দিনের ছেলে। আর অভিযুক্ত নাতি সোহেল রানা নিহত সাবান আলীর ছেলে মো. আবু সাইদের সন্তান।

জানা গেছে, সোহেল রানা দীর্ঘদিন ধরে নেশার সঙ্গে জড়িত। সে মানসিকভাবে কিছুটা অস্বাভাবিক। প্রতিদিনই নেশার টাকার জন্য দাদার কাছে দাবি করতেন তিনি। এক পর্যায়ে রোববার সকালে টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে সোহেল রানা লাঠি দিয়ে তার দাদার মাথায় আঘাত করেন। এ সময় গুরুতর আহত অবস্থায় সাবান আলীকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঘটনার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত নাতি সোহেল রানাকে আটক করে।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈনউদ্দিন জানান, খুনের ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো