Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিএনপি সবসময় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পাশে থাকে: মির্জা ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৫ ১৮:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিএনপি সবসময় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পাশে থাকে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নেতা-কর্মীদের এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এই আশ্বাসের কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপি কমিটেড বিএনপি আপনাদের সঙ্গে অর্থাৎ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সঙ্গে কাজ করবে এবং আপনাদের পাশে থাকবে, তাদের স্বার্থ নিয়ে কথা বলবে। তাদের সমাজে, রাজনীতিতে প্রতিষ্ঠার জন্য কাজ করবে…এটা আমাদের প্রমিজ। আসুন আমরা একসঙ্গে দেশটাকে নতুনভাবে গড়ে তুলতে কাজ করি।’

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উদদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার, ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদক, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারী উদ্যোক্তা সান্তানু স্নিতা নকরেক ও স্বপ্ন আজিম প্রমুখ তাদের বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরেন।

বিজ্ঞাপন

বিএনপি মহাসচিব তাদের সমস্যাগুলো অবহিত হয়ে বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারী উদ্যোক্তাদের সহজ ও স্বল্প শর্তে আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ সহযোগিতার ব্যবস্থা করবে।’

তিনি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আমলে নারী উদ্যোক্তাদের সহযোগিতার বিষয়ে অগ্রাধিকার দেওয়ার কথাও জানান বিএনপি মহাসচিব।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর