Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

তাইওয়ানের প্রযুক্তি মেলায় যাচ্ছেন কম্পিউটার সমিতির ২৯ সদস্য

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৫ ২২:১৯
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: সারা বিশ্বের বিভিন্ন দেশের সর্বাধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী সমাধান ও নতুন পণ্য নিয়ে তাইওয়ানের রাজধানী তাইপেতে বসছে আন্তর্জাতিক প্রযুক্তি প্রদর্শনী ‘টাইট্রনিক্স অ্যান্ড এআইওটি তাইওয়ান-২০২৫’ এর ৫১তম আসর। বুধবার (২২ অক্টোবর) তাইপের নানগ্যাঙ এক্সিবিশন সেন্টারে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক এই প্রযুক্তি প্রদর্শনী। এই মেলায় যোগ দিচ্ছে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)-এর ২৯ সদস্যের একটি দল।

মঙ্গলবার (২১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিএস।

সংগঠনটি জানায়, বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) পরিচালক মো. ইকবাল হোসাইন, জেনারেল ম্যানেজার মোহাম্মদ তোজাম্মেল উদ্দিন সিকদারের নেতৃত্বে এবারের প্রদর্শনীতে অংশ নেন আরও ২৭ জন সদস্য। তিন দিনব্যাপী আন্তর্জাতিক এই প্রযুক্তি প্রদর্শনীতে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান, বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা অংশ নেবেন। তাদের সঙ্গে বাণিজ্যিক আলোচনা, ব্যবসায়িক নেটওয়ার্কিং, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বাজার সম্প্রসারণের উদ্দেশ্যে বিসিএস নেতা ও সদস্যরা বিভিন্ন সেমিনার ও কর্মশালায় সক্রিয়ভাবে অংশ নেবেন।

বিজ্ঞাপন

প্রদর্শনীটি আয়োজন করেছে তাইওয়ান অ্যাক্সটারনাল ট্রেড ডেভেলপমেন্ট কাউন্সিল (টাইট্রা) এবং তাইওয়ান ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (টিইইএমএ)। শুক্রবার (২৪ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে তিন দিনব্যাপী আয়োজিত প্রদর্শনীটি শেষ হবে।

টাইট্রনিক্স হলো একটি আন্তর্জাতিক ইলেকট্রনিক্স শো, আর এআইওটি তাইওয়ান হচ্ছে তাইওয়ানের আন্তর্জাতিক প্রযুক্তি প্রদর্শনী। ইভেন্টে দর্শনার্থীরা সর্বাধুনিক পণ্য সরাসরি পর্যালোচনা এবং উদীয়মান প্রযুক্তির ট্রেন্ড সম্পর্কে জানার সুযোগ পান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর