Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ডেঙ্গুতে ২৯৬ দিনে ২৫৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৩১৭০ জন

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৫ ১৭:৫৪
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সবমিলিয়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৫৯ জনের। হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩ হাজার ১৭০ জন। এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮০৩ জন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১২ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪৭, ঢাকা উত্তর সিটিতে ১৫৫, ঢাকা দক্ষিণ সিটিতে ১৩০, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৯, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৯, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৭ এবং রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৭ এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন

এর আগে বুধবার দেশে ডেঙ্গু আক্রান্ত ৭৬২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ওই সময় মৃত্যু হয়েছে ২ জনের।

উল্লেখ্য, ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। ওই বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ ১২ হাজার ১৪ জন।

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর