Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ডিএসসিসি’র নতুন প্রশাসক মো. মাহমুদুল হাসান

স্টাফ করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৫ ১৩:৫৪
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান-কে, নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)-এর প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (০৩ নভেম্বর) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিটি কর্পোরেশন-১ শাখার যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগ পাওয়া প্রশাসক স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪ এর ধারা ২৫ ক এর উপধারা (৩) অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন

তিনি নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এ দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন বলেও এতে জানানো হয়েছে।

এর আগে গত ২৯ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)-এর প্রশাসক মো. শাহজাহান মিয়া-কে সরিয়ে দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়।