Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইবিতে ‘মানবতা ও ইসলাম’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

ইবি করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৫ ১৭:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘মানবতা ও ইসলাম’  শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদ ভবনের ৪০১ নম্বর কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারটি যৌথভাবে আয়োজন করে ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইআর) এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশিন (আইএডি)।

আইআইইআর-এর পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এসময় থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. সেকান্দার আলীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা সেমিনারে অংশ নেয়।

বিজ্ঞাপন

মুহাম্মদ মাসউদ আল মাহদীর সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশিন (আইএডি)-এর পরিচালক অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইরানের আল-মুস্তাফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম শাহাবুদ্দিন মাশায়েখি রাদ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘ইসলাম মহান রাব্বুল আলামিনের সর্বশেষ মনোনীত ধর্ম। এটি মানবতার ধর্ম। এটি ধর্ম-বর্ণ ও গোত্র নির্বিশেষে সবাইকে সহানুভূতি, ন্যায় এবং সম্মান প্রদর্শনের শিক্ষা দেয়। মহানবী হযরত মুহাম্মদ (সা.) আমাদের দেখিয়েছেন, প্রকৃত এবাদত হল মানবতার সেবায় নিয়োজিত হওয়া। আজকের বিশ্বে যদি আমরা এই মূল্যবোধগুলোকে মানি, তবে আমরা একটি শান্তিপূর্ণ, সহমর্মী এবং নৈতিক শক্তিতে পূর্ণ সমাজ গঠন করতে পারব।’

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর