Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘আগামী নির্বাচন বিতর্কিত হলে প্রশাসনকে জনগণের কাঠগড়ায় দাড়াতে হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৫ ১৪:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদী: বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, দানবীয়-মাফিয়া সরকারের পতন হয়েছে, আগামী দিনে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। এ জন্য প্রশাসন ও নির্বাচন কমিশনকে পূর্বের থেকে শিক্ষা নিয়ে একটি সুন্দর-নিরপেক্ষ ভুমিকা পালন করতে হবে। যদি তারা পক্ষপাতিত্ব করে কিংবা নির্বাচন নিয়ে বিতর্ক তৈরি হয়, তবে নির্বাচন কমিশনকে জনগণের কাঠগড়ায় দাড়াতে হবে।

সোমবার (১০ নভেম্বর) সকালে নরসিংদী-১ সদর আসনের পৌরসভার ১নং ওয়ার্ডে নির্বাচনি এলাকায় ধানের শীষের প্রচারণায় তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির বলেন, মনোনয়ন দেওয়ার পর থেকেই দেশের জনগণের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দিপনা ও গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমরা দৃঢ়ভাবে আশাবাদী আগামী নির্বাচনে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ধানের শীষে মূল্যবান ভোট দিয়ে সংসদে পাঠাবে। আমরাও ঘোষণা দিয়েছি নির্বাচিত হলে ৩১ দফার ভিত্তিতে জনগণের আশা-আকাঙ্খার বাস্তবায়ন করা হবে।

বিজ্ঞাপন

নির্বাচনি প্রচারনায় জেলা বিএনপি, শহর বিএনপি, চিনিশপুর ইউনিয়ন বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রাপ্তির পর আজ থেকে সদর আসনে নির্বাচনি প্রচারণার কার্যক্রম শুরু করেন বিএনপি মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

পুলিশের ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২৭

আরো

সম্পর্কিত খবর