Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৩-৪ দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নে সিদ্ধান্ত: আসিফ নজরুল

স্টাফ করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৫ ১৯:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, আগামী তিন থেকে চার দিনের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত জানাবে। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীতে এক মতবিনিময়সভায় তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, ‘একেবারে রাতারাতি সব সংস্কার শেষ করা সম্ভব নয়। বাস্তবে এত বড় ধরনের সংস্কার করা সহজসাধ্য নয়। ক্রমান্বয়ে সংস্কার করলে ভালো জায়গায় পৌঁছাতে পারব। আশা করছি , সরকারের নেওয়া সিদ্ধান্ত সব দল মেনে নেবে।’

তিনি আরও বলেন, ‘সবাই মনে করেন সব সংস্কার এখনই করে ফেলতে হবে। বিষয়টা এত সহজ নয়। আমরা যখন অ্যাকটিভিজম করেছি তখন ভেবেছি কত সহজ, কিন্তু এখন বুঝতে পারছি কত কঠিন।’

বিজ্ঞাপন

তিনি প্রশ্ন তুলে বলেন, ‘সব সংস্কার যেন সংবিধানে আটকে গেছে। অন্য কোনো সংস্কার কারো চোখেই পড়ে না।’

আইন উপদেষ্টা বলেন, ‘সংবিধান কোনো ম্যাজিক নয়, যে লিখে দিলেই সমাধান হয়ে গেল। রাজনৈতিক সংস্কৃতি, জনগণের অভ্যাস বাদ না দিলে কোনো কিছু পরিবর্তন হবে না।’

সাংবিধানিক ব্যর্থতার একটি উদাহরণ দিয়ে আইন উপদেষ্টা বলেন, ‘সংবিধানে তো লেখা আছে রাষ্ট্রপতি স্বাধীনভাবে প্রধান বিচারতি নিয়োগ দেবেন। কখনো কি হয়েছে?’

বিচার বিভাগের সংস্কার প্রসঙ্গে আইন উপদেষ্টা জানান, বিচার বিভাগ সংস্কার কমিশনের দেওয়া বেশিরভাগ প্রস্তাবই ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে।

তিনি দাবি করেন, ‘বিচার বিভাগ সংস্কার কমিশনের দেওয়া ৭০-৮০ ভাগ সংস্কার প্রস্তাব ইতোমধ্যে বাস্তবায়ন হয়ে গেছে। অথচ অপপ্রচার করে বলা হয় কোথায় সংস্কার, কোথায় সংস্কার?’

ভবিষ্যতে নির্বাচিত সরকারের কাছে সংস্কারগুলো ধরে রাখার অনুরোধ জানান আইন উপদেষ্টা।

এ সময় তিনি নতুন সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ‘যারা আসবেন তাদের কাছে অনুরোধ, সংস্কারগুলো ধরে রাখবেন।

বিজ্ঞাপন

বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক!
৩ অক্টোবর ২০২৬ ২৩:৫৯

আরো

সম্পর্কিত খবর