Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

অগ্রণী ব্যাংকের লকারে শেখ হাসিনার ৮৩৩ ভরি স্বর্ণালংকার

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৫ ২৩:২৯
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ের লকারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকারে ৮৩২ দশমিক ৫ ভরি স্বর্ণালংকার পাওয়া গেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে এনবিআরের সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, আদালতের অনুমতি নিয়ে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) ও দুদকের একটি দল ওই লকার দু’টি খোলে। লকার দুটিতে ৮৩২ দশমিক ৫ ভরি স্বর্ণালংকার পাওয়া গেছে। ওই লকার দুটি জব্দ করেছিল এনবিআরের গোয়েন্দা সেল-সিআইসি।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় থাকা ওই লকার দুটি জব্দ করা হয় বলে সারাবাংলাকে ওই সময় জানিয়েছিলেন সিআইসির মহাপরিচালক আহসান হাবীব। লকার দুটি খুলতেও আইনি পক্রিয়ায় যেতে হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

সিআইসির ডিজি জানান, অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় থাকা শেখ হাসিনার দুটি লকার জব্দ করা হয়েছে। এর মধ্যে ৭৫৩ নম্বর লকারের চাবি নম্বর ২০০ ও ৭৫১ নম্বর লকারেরর চাবি নম্বর ১৯৬।

তারও আগে, গত ১০ সেপ্টেম্বর পূবালী ব্যাংক মতিঝিল শাখায় থাকা শেখ হাসিনার একটি লকার জব্দ করে সিআইসি। পূবালী ব্যাংকের সেনা কল্যাণ ভবনে অবস্থিত ওই লকারের নম্বর ১২৮।

সিআইসির মহাপরিচালক সারাবাংলাকে সেদিন বলেন, ‘মতিঝিলের পূবালী ব্যাংকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকার জব্দ করা হয়েছে। লকার নম্বর ১২৮। আইনি প্রক্রিয়ায় সেটি খুলতে হবে। একটি চাবি মালিকের কাছে থাকে। আরেকটি ব্যাংকের কাছে। হয়তো লকারে কিছু আছে। আবার কিছু নাও থাকতে পারে। কিন্তু লকার তো আছে। আমরা এখন আইনি প্রক্রিয়ায় যাব।’

সারাবাংলা/ইএইচটি/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর