Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ইসির ‘মক ভোটিং’ ‎চলছে

‎‎স্টাফ করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৫ ১১:২২
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

‎ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে মক ভোটিংয়ের আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

‎শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ মক (অনুশীলনী) ভোটিং চলছে। আজ সকাল ৮টা থেকে এ ভোটের কার্যক্রম শুরু হয়েছে। যা চলবে দুপুর ১২টা পর্যন্ত চলবে ভোটের কার্যক্রম। নারী-পুরুষ মিলে ৫০০ জন ভোটার এদিন ভোট দিচ্ছেন।

‎সকাল ৮টায় ভোট কেন্দ্রে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মক ভোটিংয়ের আয়োজন হল।

তিনি আরও জানান, আধাবেলা ভোট হলেও ভোট দিতে কত সময় লাগে এবং ব্যবস্থাপনায় কি কি ধরনের বিষয় অন্তর্ভুক্ত করতে হয় তা পর্যালোচনা করা হবে। ‎সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ইসির মক ভোটিংয়ে সিনিয়র ভোটার, বস্তিবাসী, শিক্ষার্থী, হিজড়া, প্রতিবন্ধী ও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) প্রকল্পের ভোটাররা অংশ নেবেন।

বিজ্ঞাপন

পোস্টাল ব্যালাটিনের ভোটিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে বলেও জানান ইসির সিনিয়র সচিব।

আজকের মক ভোটিংয়ে রিটার্নিং কর্মকর্তা করা হয়েছে ঢাকার আঞ্চলিক কর্মকর্তাকে। সহকারী রিটার্নিং কর্মকর্তা রয়েছেন দুজন। ইসির নিজস্ব কর্মকর্তাদের মধ্য থেকে প্রিসাইডিং কর্মকর্তা থাকবেন ছয়জন আর পাঁচটি কক্ষে পোলিং কর্মকর্তা ১০ জন এবং পোলিং এজেন্ট হিসেবে রয়েছেন ২০ জন কর্মকর্তা।

মক ভোটিংয়ের সময় কেন্দ্রে পুলিশ, আনসার, র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনায় পুলিশ।

‎এ ছাড়া সাংবাদিক ও পর্যবেক্ষকদের প্রবেশ নিয়ন্ত্রণে কিউআর (কুইক রেসপন্স) পদ্ধতি অনুসরণ করা হয়েছে।

‎এমক ভোটিং কার্যক্রমে অংশ নেওয়া একজন নারী ভোটার বলেন, সংসদ নির্বাচনের জন্য সাদা ব্যালটে কালো মার্কা। আর গণভোটের জন্য গোলাপি রঙের ব্যালট পেপার- যেটাতে হ্যাঁ এবং না ভোট রয়েছে টিক চিহ্ন ও ক্রস চিহ্ন দিয়ে। নির্ধারিত সিল দিয়ে ভোট দিতে তার এক মিনিট সময় লেগেছে।

আরেকজন ভোটার বলেন, নির্বাচনের ভোট ও গণভোট দুটি নিয়ে বুঝতে কোনো সমস্যা হয়নি। সামনে যে নির্বাচন হবে আশা করছি, অবশ্যই সুশৃঙ্খল ও সুষ্ঠু হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর