Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বগুড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

স্পেশাল‌ করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়া: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বগুড়ার শাজাহানপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি, সম্মিলিত এলাকাবাসী এবং হাফেজিয়া মাদরাসার কয়েক হাজার শিক্ষার্থী এ দোয়া মাহফিলে অংশ নেন।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির সহ-সভাপতি ও গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, এনামুল হক নতুন, গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, শাজাহানপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, আবু শাহিন সানি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই রনি, মোশাররফ মাস্টার, মঞ্জুর কাদের মন্টু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা ছাত্রদলের সভাপতি সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম. আর. হাসান পলাশ, উপজেলা ছাত্র দলের সভাপতি আব্দুল্লাহ ছোটন, মহিলা দলের সভাপতি কোহিনুর আক্তার, সাধারণ সম্পাদক সুমি প্রমুখ।

বিজ্ঞাপন

দোয়া মাহফিলে বিএনপি নেতাকর্মী ছাড়াও স্থানীয় মুসল্লি, এতিম শিক্ষার্থী ও সাধারণ মানুষের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায়। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করেন উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাও. জাহিদুর রহমান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর