Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নির্বাচন নিয়ে নানা ধরনের শঙ্কা সৃষ্টির চেষ্টা চলছে: জোনায়েদ সাকি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর ২০২৫ ২১:১১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইল: গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে নানা ধরনের শঙ্কার সৃষ্টির চেষ্টা চলছে। আমার মনে হয় শঙ্কা দূর হয়ে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই শঙ্কা দূর করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করা নির্বাচন কমিশন ও সরকারের দায়িত্ব। এই পরিবেশ কোনোভাবেই বাধা সৃষ্টি করা যাবে না। নির্বাচনের পরিবেশ এক বড় চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ভূমিকা আছে। আমরা বার বার বলেছি, নির্বাচন কমিশন, সরকার এবং রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে পরিবেশের কমিটি করা দরকার।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল শহরের শহিদ মিনারে ‘শ্রমিক কৃষক, খেটে খাওয়া, নিপীড়িত প্রান্তিক মানুষের ন্যায্য হিস্যা আদায়ের লক্ষ্যে’ তার দলীয় প্রতীক মাথাল মার্কার সমর্থনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

জোনায়েদ সাকি আরও বলেন, নির্বাচনের সঙ্গে সংস্কার অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে। সংস্কার করতে গেলে ভোট ও সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন লাগবে। এই নির্বাচন সম্পন্ন হওয়া দরকার। এর কোনো বিকল্প নেই বাংলাদেশে। এই নির্বাচন যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য সকলের ঐক্যবদ্ধের মাধ্যমে আমাদের এগোতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন সদর আসনের প্রার্থী গণসংহতি আন্দোলনের সংগঠক ফাতেমা রহমান (বীথি), সংগঠক তুষার আহমেদ, সদর উপজেলার সদস্য সচিব ফারজানা জেসমিন।

এর আগে শহরের পৌর উদ্যান থেকে মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ মিনারে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর