Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিরল প্রজাতির তক্ষকসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর ২০২৫ ২১:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাট: বাগেরহাটের মোংলায় বিরল প্রজাতির তক্ষকসহ মো. খোকন হোসেন নামে এক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার (৬ ডিসেম্বর) রাতে আটকের বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. মুনতাসির ইবনে মহসীন।

লে. কমান্ডার মো. মুনতাসির ইবনে মহসীন জানান, শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড বেইস মোংলার একটি টিম মোংলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় বিরল প্রজাতির একটি তক্ষকসহ পাচারকারী খোকনকে আটক করা হয়।

তিনি আরও জানান, সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষা এবং বন্যপ্রাণী পাচার রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। জব্দকৃত তক্ষক ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন
সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো