Tuesday 20 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নরসিংদীতে ২ গ্রুপের সংঘর্ষে প্রবাসী নিহত, গুলিবিদ্ধসহ আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৫ ১৫:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদী: নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন প্রবাসী নিহত হয়েছেন। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন গুলিবিদ্ধসহ আহত হয়।

সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নিলক্ষার দড়িগাঁও এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মামুন মিয়া (২৫) একই এলাকার আব্দুল আউয়ালের ছেলে ও একজন কুয়েত প্রবাসী ছিলেন। ১৫ দিন আগে তিনি ছুটিতে দেশে আসেন।

নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরেই নিলক্ষার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রয়াত শহিদ মেম্বার গ্রুপ ও ফেলু মিয়া গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। সোমবার সকালে স্থানীয় বাজারে ফেলু মিয়ার মেয়ের জামাতা কুয়েত ফেরত (নিহত মামুন মিয়ার) সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান প্রতিপক্ষের লোকজনেরা। একপর্যায়ে সংঘর্ষে জড়ালে উভয় পক্ষের মধ্যের গোলাগুলি ও হামলার ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে মামুনসহ কয়েকজন আহত হন।

বিজ্ঞাপন

পরে আহতদের মধ্যে তিনজনকে উদ্ধার করে নরসিংদী জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন।

গুলিবিদ্ধ হয়ে আহত মামুনের বাবা আউয়াল মিয়া (৫৫) এবং পরশ মিয়া নামে আরও দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। একজন নিহত হয়েছে শুনেছি। পুরোপুরি তথ্য সংগ্রহ করে বিস্তারিত জানানো হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর