Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চুয়াডাঙ্গার সাবেক মেয়র রিয়াজুল ও ছাত্রলীগ সভাপতি শরীফ কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৫ ১৫:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গা: কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের চুয়াডাঙ্গা জেলার সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনকে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন চলাকালে হামলার মামলাসহ চারটি ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফ হোসেন দুদুকে তিনটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় তাদেরকে পৃথক আরেকটি মামলায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের (প্রথম) আদালতে হাজির করা হলে বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদেশে তাদের কারাগারে পাঠানো হয়।

আসামিপক্ষের আইনজীবী সেলিম উদ্দিন খান জানান, রিয়াজুল ইসলামকে চারটি ও শরীফ হোসেনকে তিনটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আগামী রোববার (১৪ ডিসেম্বর) আদালতে এই দুজনের জামিন প্রার্থনা করা হবে।

বিজ্ঞাপন

সম্প্রতি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার ও শরীফ হোসেনকে ঢাকায় অন্য একটি মামলায় গ্রেফতার করে পুলিশ।

সারাবাংলা/জিজি