Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রবাসী ভোটার নিবন্ধন ৪ লাখ ছাড়াল

‎স্টাফ করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৫ ১০:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: প্রবাসী ভোটারদের নিবন্ধন শুরু হওয়ার ২৮ দিনের মধ্যে নিবন্ধিত ভোটারের সংখ্যা ৪ লাখ ছাড়িয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনে বরাবরের মতই এগিয়ে আছে সৌদি আরবের প্রবাসীরা। এ পর্যন্ত ১ লাখ ৭ হাজার ৫০৩ জন সৌদি আরব প্রবাসী নিবন্ধন করেছেন। আর দেশের ভেতরে নিবন্ধন করেছেন ২৫ হাজার ৯৩৩ জন।

‎ওয়েবসাইট থেকে জানা গেছে, আজ বেলা সাড়ে ৯টা পর্যন্ত মোট ৪ লাখ ৪ হাজার ৮০৩ জন প্রবাসী নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে ৩ লাখ ৭৮ হাজার ৮৫৮ জন পুরুষ ভোটার এবং ২৬ হাজার ৮ জন নারী ভোটার। অনুমোদনের অপেক্ষায় আছেন ৬ হাজার ৬১৫ জন।

বিজ্ঞাপন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসীদের ভোট গ্রহণের জন্য গত ১৮ নভেম্বর উদ্বোধন করা হয় ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ। ১৯ নভেম্বর থেকে শুরু হয় নিবন্ধন প্রক্রিয়া। আর এই নিবন্ধনের সময়সীমা থাকছে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত।

এদিকে, তফসিল ঘোষণার পর দেশের ভেতরে শুরু হয়েছে নিবন্ধন প্রক্রিয়া। এক্ষেত্রে ২৫ হাজার ৯৩৩ জন সরকারি চাকরিজীবীরা নিবন্ধন করছেন। এর মধ্যে ২৫ হাজার ৪১৩ জন পুরুষ এবং ৫২০ জন নারী। অনুমোদনের অপেক্ষায় রয়েছেন ৫ হাজার ৯৭২ জন।
‎
‎যে সব দেশে নিবন্ধন চলছে, সেগুলোর মধ্যে রয়েছে, দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, সৌদি আরব।

এসব দেশ থেকে মোট নিবন্ধন করেছেন ১ লাখ ১৪ হাজার ১২ জন প্রবাসী।
‎

বিজ্ঞাপন

ষষ্ঠীর সকালে স্নিগ্ধ রূপ
১৫ অক্টোবর ২০২৬ ২৩:০৭

আরো

সম্পর্কিত খবর