Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লন্ডনে তারেক রহমানের শেষ কর্মসূচি আজ

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২৫ ২০:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ (১৬ ডিসেম্বর) লন্ডনে তার শেষ দলীয় কর্মসূচিতে অংশ নেবেন।

মহান বিজয় দিবস উপলক্ষ্যে যুক্তরাজ্যে অবস্থানরত দলীয় নেতাকর্মীদের সঙ্গে মঙ্গলবার বিকেল ৫টায় লন্ডনের সিটি প্যাভিলিয়নে একটি কর্মসূচিতে যোগ দেওয়ার কথা তার। দেশে ফেরার আগে এটাই লন্ডনে তার শেষ কর্মসূচি। এ সময় নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন তারেক রহমান।

লন্ডনের স্থানীয় নেতারা জানান, এ অনুষ্ঠানের মধ্য দিয়ে যুক্তরাজ্যে দলীয় নেতাকর্মীদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবেন তারেক রহমান। সময় স্বল্পতার কারণে কমিউনিটি ও সুধীজনদের সঙ্গে আলাদা কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি।

বিজ্ঞাপন

যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরু গণমাধ্যমকে বলেছেন, ‘দেশে ফেরার আগে লন্ডনে তারেক রহমানের এই সম্ভাব্য শেষ জনসভায় অংশ নিতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অনুষ্ঠান সফল করতে ব্যাপক প্রস্তুতিও নেওয়া হয়েছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। সভা পরিচালনা করবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।

এছাড়া, আগামী ২৪ ডিসেম্বর লন্ডনের কিংস্টনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরে যাওয়ার পথে নেতাকর্মীরা তারেক রহমানকে বিদায় জানাবেন।

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর