Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়া-৪ আসনে মনোনয়ন নিলেন বিএনপির ‍রুমি

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৫ ১৯:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া: কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমি।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনি মনোনয়ন উত্তোলন করেন।

এ সময় তিনি বলেন, ‘আমি শতভাগ আশাবাদী ১২ ফেব্রুয়ারি নির্বাচন হবে। যারা নির্বাচনে বিরোধিতা করবে তাদের ব্যাপারে গভমেন্টসহ জনগণ ব্যবস্থা নিবে এ ব্যাপারে কোনো ভুল নেই। এক ধরনের মব সৃষ্টি হচ্ছে, আমরা চেষ্টা করব যাতে এগুলো না হয়। আমাদের দাবি থাকবে গভমেন্টের কাছে এবং বিদেশি এজেন্টেরদের কাছে যারা এ দেশে কাজ করছে, যেকোনো মূল্যে ফেয়ার নির্বাচন করতে হবে।’

বিজ্ঞাপন

রুমি আরও বলেন, ‘নির্বাচন না করা পর্যন্ত এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার, স্বাধীনতার অধিকার কোনো কিছুই থাকবে না। এরা দখল করে নেবে সব। যত রকমের মানুষ আছে সব মানুষের সঙ্গে আমার সম্পর্ক আছে। তাদের ডেভেলপমেন্ট কার আমার কাছ। আমি যদি নির্বাচিত হই আমার সহকর্মীদের সঙ্গে নিয়ে যে সমস্ত অসমাপ্ত কাজ আছে সেগুলো করব।’

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, খোকস উপজেলা পরিষদের সাসেক চেয়ারম্যান সৈয়দ আমজাদ হোসেন, জেলা আইনজীবী সমিতির সধারণ সম্পাদক শাকিল মাহমুদসহ আরও অনেকে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর