Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘লাইফটাইম এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন ইসলামী ব্যাংকের এমডি

সারাবাংলা ডেস্ক
৪ জানুয়ারি ২০২৬ ২২:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন ‘গ্লোবাল এনআরবি অ্যাওয়ার্ডস-২০২৫’-এ ‘লাইফটাইম এক্সিলেন্স ইন ইসলামী ব্যাংকিং লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেয়েছেন। ইসলামী ব্যাংকিং খাতে অসামান্য অবদান এবং গতিশীল নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ এনআরবি ওয়ার্ল্ড তাকে এই পুরস্কার দিয়েছে।

আন্তর্জাতিক প্রবাসী দিবস উপলক্ষ্যে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর-এর কাছ থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করেন।

এনআরবি ওয়ার্ল্ড এর প্রতিষ্ঠাতা এনামুল হক এনামসহ প্রায় ২৫টি দেশ থেকে আগত প্রবাসী উদ্যোক্তা, শিল্পপতি, ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী, শিক্ষক ও আইটি পেশাজীবীরা এ অনুষ্ঠানে অংশ নেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর