Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তারেক রহমানের সঙ্গে বাম গণতান্ত্রিক জোট নেতাদের সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৬ ১৫:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতারা। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।

সাক্ষাতের আগে বাম গণতান্ত্রিক জোটের নেতারা সেখানে রাখা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোক বইয়ে সই করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোটের মুজাহিদুল ইসলাম সেলিম, কাজী সাজ্জাদ জহির চন্দন, আবদুল্লাহ ক্বাফী রতন, শরীফ নুরুল আম্বিয়া, নাজমুল হক প্রধান, ডা. মুশতাক হোসেন, বজলুর রশীদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন, ইকবাল কবীর জাহিদ, অধ্যাপক আব্দুস সাত্তার, মাসুদ রানা, মোশরেফা মিশু ও আব্দুল আলী।

বিজ্ঞাপন

বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেন, জুলাই আন্দোলনের পর বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক সুযোগ সৃষ্টি হয়েছে। আগামী দিনে সরকার ও বিরোধী দল একসঙ্গে দেশ গড়ে তোলার সম্ভাবনা তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বাংলাদেশের রাজনৈতিক ভিত্তি। একই সঙ্গে ১৯৯০ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে দেশ পরিচালনা করা প্রয়োজন। এ ক্ষেত্রে রাজনৈতিক সহনশীলতা নিশ্চিত করা এবং নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি করা জরুরি বলেও তিনি মন্তব্য করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর