Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নওগাঁয় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৬ ১৭:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁ: প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে পরীক্ষা বাতিলসহ ৫ দফা দাবিতে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনের সড়কে চাকরি প্রত্যাশী পরীক্ষার্থীবৃন্দ ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় চাকরি প্রত্যাশী পরীক্ষার্থী তুষার আহমেদের নেতৃত্বে পরীক্ষার্থী আফরোজা খাতুন, দোলেনা খানম ও শম্পাসহ অন্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, গত ৯ জানুয়ারি সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। যেখানে প্রশ্নপত্র ফাঁসসহ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করা হয়েছে। এতে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হচ্ছে। নিয়োগ পরীক্ষায় সমতা এবং স্বচ্ছতা হচ্ছে আমাদের সাংবিধানিক অধিকার। শুক্রবারের নিয়োগ পরীক্ষায় তা লঙ্ঘন করা হয়েছে। আমরা চাই দ্রুত এই পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়া হোক।

বিজ্ঞাপন

পরীক্ষা বাতিলসহ পরীক্ষার্থীদের ৫ দফা দাবি সমূহ, পরীক্ষা বাতিল করে দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা নিতে হবে। সব চাকরি পরীক্ষা ঢাকায় নিতে হবে এবং প্রতিটি কেন্দ্রে ডিভাইস চেকার ও নেটওয়ার্ক জ্যামার রাখতে হবে। একটি স্বতন্ত্র কমিটি গঠন, তার আওতায় সব পরীক্ষা নেওয়াসহ একই দিনে একই সময়ে একাধিক পরীক্ষা নেওয়া যাবে না। যে সব প্রতিষ্ঠানে বিগত সালে পরীক্ষার প্রশ্ন ফাঁসের রেকর্ড আছে, তাদেরকে কোনো ভাবেই প্রশ্ন করার দায়িত্ব দেওয়া যাবে না। যদি কোনো কারণে প্রশ্ন ফাঁস হওয়ার তথ্য প্রমাণিত হয়, তাহলে এর সাথে জড়িত সবাইকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে।

এর আগে শহরের দয়ালের মোড় থেকে চাকরি প্রত্যাশী পরীক্ষার্থীরা একটি বিক্ষোভ নিয়ে মুক্তির মোড়ে আসে।

বিজ্ঞাপন

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
২১ সেপ্টেম্বর ২০২৬ ২১:১৭

আরো

সম্পর্কিত খবর