Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গণভোটের প্রচারে জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৬ ১৭:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: গণভোট নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচার শুরু করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে নির্বাচন মনিটরিং ও সহায়তা প্রদান সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা পরিষদের সদস্যরা এই প্রচার কার্যক্রম শুরু করেছেন।

এ কার্যক্রমের আওতায় তারা আগামী ২১ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় গণভোটের গুরুত্ব, উদ্দেশ্য ও প্রক্রিয়া সম্পর্কে জনগণকে অবহিত করবেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রচারণার অংশ হিসেবে উপদেষ্টা পরিষদের সদস্যরা স্থানীয় প্রশাসন, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় এবং গণভোটে অংশগ্রহণের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করবেন।

বিজ্ঞাপন

প্রচারণার প্রথম দিনে আজ বৃহস্পতিবার স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান চট্টগ্রামে অবস্থান করছেন। সেখানে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

সারাবাংলা/জিএস/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর