Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মুরাদনগর হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২৬ ০৮:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লা: কুমিল্লার মুরাদনগর উপজেলায় হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-১১, সিপিসি-২-এর একটি বিশেষ দল।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের লাজৈর গ্রামের ভূইয়া বাড়ি ব্রিজসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব সূত্র জানায়, অভিযানের সময় পরিত্যক্ত অবস্থায় একটি চাইনিজ রাইফেল ও একটি দেশীয় রাইফেল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্র দুটি হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্রের তালিকাভুক্ত বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

এ বিষয়ে র‍্যাব-১১, সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বলেন, ‘লুট হওয়া অস্ত্র উদ্ধারে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব নিয়মিত নজরদারি ও অনুসন্ধান কার্যক্রম চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র দুটি উদ্ধার করা সম্ভব হয়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, উদ্ধার হওয়া অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

র‍্যাবের এই অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানান স্থানীয়রা। তারা দ্রুত জড়িতদের গ্রেফতার করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর