Friday 30 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিটের আদেশ দুপুরে

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৬ ০১:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত চেয়ে দায়ের করা রিটের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ২টায় আদেশ দেবেন হাইকোর্ট।

বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে আদেশের জন্য এ সময় নির্ধারণ করেন।

শুনানিতে রিটের পক্ষে উপস্থিত ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার রাশনা ইমাম ও ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন লিপু। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

বিজ্ঞাপন

এর আগে রোববার (১৮ জানুয়ারি) শাকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন শাকসু নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী মমিনুর রশিদ শুভ। রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

রিটে উল্লেখ করা হয়, জাতীয় সংসদ নির্বাচনের আগে সব ধরনের নির্বাচন স্থগিত রাখতে নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছে। সে নির্দেশনার আলোকে শাকসু নির্বাচন আয়োজন আইনসংগত নয় বলে দাবি করা হয়। উল্লেখ্য, আগামী ২০ জানুয়ারি শাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সারাবাংলা/টিএম/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর