Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বৈষম্য নিরসনে দরকার ‘হ্যাঁ’ ভোট: গণশিক্ষা উপদেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৬ ১১:৪১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জ: বৃহত্তর স্বার্থে বৈষম্য কমিয়ে একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে পরিবর্তনের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

মঙ্গলবার (২০ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা হলরুমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে গণভোট প্রচারণা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সকল সরকারি কর্মকর্তাকে নিরপেক্ষ থেকে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানান।

তিনি বলেন, বৈষম্য যেন তীব্র না হয় এবং ধীরে ধীরে অবসান ঘটে এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য গণভোটে সক্রিয় অংশগ্রহণ জরুরি। পরিবর্তনের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিলে দেশ বারবার যে সংকটে পড়েছে, তা থেকে উত্তরণ সম্ভব হবে।

বিজ্ঞাপন

সভায় জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদের সভাপতিত্বে বক্তব্য দেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীনসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর