Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিডা’র নতুন ডিজিটাল সেবা চালু

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৬ ১৮:৩৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এখন থেকে অনলাইনের মাধ্যমে রেমিট্যান্স রেপ্যাট্রিয়েশন বা বিদেশে অর্থ প্রেরণের অনুমোদন দিচ্ছে। এই সেবার আওতায় রয়্যালটি, টেকনিক্যাল নলেজ, কারিগরি সহায়তা ও ফ্র্যাঞ্চাইজ ফি–সংক্রান্ত পেমেন্ট অনুমোদন অন্তর্ভুক্ত থাকবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিডা’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে এই সেবাটি কেবল অফলাইনে পাওয়া যেত। তবে প্রযুক্তিগত উন্নয়নের ফলে এখন পুরো প্রক্রিয়াটি ডিজিটাল করা হয়েছে। বিনিয়োগকারীরা অনলাইনে আবেদন দাখিল, আবেদন ট্র্যাকিং, ফি পরিশোধ এবং সার্ভিস লেভেল এগ্রিমেন্ট অনুযায়ী সর্বোচ্চ ৭ কর্মদিবসের মধ্যে সময়াবদ্ধ সেবা গ্রহণ করতে পারবেন।

বিজ্ঞাপন

বিডা’র নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, “রেমিট্যান্স অনুমোদনের পুরো প্রক্রিয়াকে ডিজিটাল, দ্রুত ও পরিবেশবান্ধব করার মাধ্যমে আমরা বিনিয়োগকারীদের জন্য আরও সহজ ও জবাবদিহিতামূলক একটি সিস্টেম গড়ে তুলেছি।”

তিনি আরও জানান, সরকারের নামে নতুন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু হয়েছে, যা বিডা ও অন্যান্য বিনিয়োগ সংস্থার ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালের সেবাগুলোকে একত্রিত করছে। জাইকা’র সহযোগিতায় তৈরি এই প্ল্যাটফর্মে চলতি মাসের শেষ নাগাদ ২৫টির বেশি সেবা যুক্ত হলে বিনিয়োগকারীদের জন্য প্রক্রিয়াগুলো আরও সহজ ও দ্রুত হবে।

বর্তমানে বিডা’র ওএসএস-এর মাধ্যমে মোট ১৪২টি সেবা অনলাইনে পাওয়া যাচ্ছে। নতুন এই সংযোজন ব্যবসা সহজীকরণ ও বিনিয়োগ সহায়তা জোরদারে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

এই প্রক্রিয়ার ডিজিটাল রূপান্তরে কারিগরি সহায়তা ও আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে (ইউএনডিপি)-এর ট্রান্সফর্মাটিভ ইকোনমিক পলিসি প্রোগ্র্যাম প্রকল্পের আওতাধীন রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স ইউনিট (আরএইউ)। প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে যুক্তরাজ্যের (এফ‌সি‌ডিও)-এর অর্থায়নে।

সারাবাংলা/এসএ/এসআর
বিজ্ঞাপন

পুলিশের ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২৭

ভারতকে প্রায় হারিয়েই দিচ্ছিল জাপান!
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২২

আরো

সম্পর্কিত খবর