Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভারতকে উড়িয়ে শীর্ষে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের জয়রথ ছুটছেই। তাতে উড়ে গেল শক্তিশালী ভারতও। আগের ম্যাচে ভুটানকে গোলবন্যায় ভাসানোর পর আত্মবিশ্বাসীই ছিলেন বাংলাদেশের মেয়েরা। সেই আত্মবিশ্বাসের সামনে দাঁড়াতে পারল না ভারতীয়রা।

নেপালের পোখারার রঙ্গশালা স্টেডিয়ামে ভারতকে আজ ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল বাংলাদেশ। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলে সবার ওপরে বাংলাদেশ। দুই ম্যাচের একটিতে জেতা ভারতের পয়েন্ট ৩।

সোমবার (২ ফেব্রুয়ারি) রঙ্গশালা স্টেডিয়ামে ম্যাচের শুরুতে ছিল ভারতের দাপট। তবে সময়ের সঙ্গে সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বাংলাদেশ। আক্রমণ ঠেকিয়ে প্রতিআক্রমণে ভারতীয়দের নাভিশ্বাস তুলে ছাড়ে বাংলাদেশ।

বিজ্ঞাপন

ম্যাচের ২৯ মিনিটে প্রথম গোল পায় বাংলাদেশ। মামনি চাকমার ফ্রি-কিক সামলাতে পারেনি ভারতীয় গোলরক্ষক। তার হাত থেকে বেরিয়ে যাওয়া বল পেয়ে জালে জড়িয়ে দিয়ে বাংলাদেশকে ১-০তে এগিয়ে নেন অর্পিকা বিশ্বাস।

প্রথমার্ধেই আরেকটা গোল আদায় করে বাংলাদেশ। ম্যাচের ৪০ মিনিটে ডান উইং দিয়ে ক্ষিপ্র গতিতে ঢুকে গোলমুখে ক্রস বাড়ান তৃষ্ণা রানী। দারুণ দক্ষতায় সেই বল জালে জড়িয়ে দেন আলপি। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে গোল শোধ করতে মরিয়া ছিল ভারত। অপর দিকে বাংলাদেশের রক্ষণ ছিল জমাট। বাংলাদেশের সাবধানী রক্ষণ ভেদ করে গোল আদায় করতে পারেনি ভারতীয়রা। যাতে শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর