Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‎‘ইলেকশন কর্নার: ভোটের হাওয়া’ চালু করল টফি

‎স্টাফ করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ব্যবহারকারীদের জন্য বিশেষ সেবা ‘ইলেকশন কর্নার: ভোটের হাওয়া’ চালু করেছে দেশের ওটিটি প্ল্যাটফর্ম টফি। নির্বাচন সংক্রান্ত তথ্য ও নির্ভরযোগ্য সকল সংবাদ পাওয়া যাবে টফি অ্যাপের ভেতরে নির্দিষ্ট এ ডিজিটাল কর্নারে।
‎
‎সোমবার (২ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
‎
‎বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোর সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে ‘ভোটের হাওয়া’-তে যুক্ত করা হয়েছে যাচাইকৃত নির্বাচন সংক্রান্ত তথ্য ও কনটেন্ট। ফলে গুরুত্বপূর্ণ সময়ে খুব সহজেই সময়োপযোগী ও বিশ্বাসযোগ্য যেকোন তথ্য পাওয়া যাবে টফির ইলেকশন কর্নারে। নিজেদের ‘পিপল ফার্স্ট’ নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ভরযোগ্য সকল সংবাদমাধ্যমগুলোকে একক একটি প্ল্যাটফর্মে নিয়ে এসেছে টফি।

বিজ্ঞাপন

এতে করে, নির্বাচনের সময়ে ব্যবহারকারীরা যেকোন তথ্য জানতে পারবেন খুব সহজেই।
‎
‎টফিতে দেশের সব প্রধান মূলধারার টেলিভিশন চ্যানেলগুলোকে যুক্ত করা হয়েছে। এর ফলে, ভোটারদের জন্য তৈরি হয়েছে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল মাধ্যম। লাইভ সম্প্রচারের পাশাপাশি ‘ভোটের হাওয়া’-তে রয়েছে নির্বাচিত সংবাদ ভিডিও। আকারে ছোট ও সহজে দেখার মতো এসব ভিডিওগুলোতে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর সারসংক্ষেপ তুলে ধরা হয়েছে।
‎
‎এ ছাড়া, এ কর্নারে রয়েছে বিশ্লেষণধর্মী প্রতিবেদন ও বিভিন্ন বিষয়ে বিস্তারিত লেখা, যা ব্যবহারকারীদের সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু ও ঘটনাবলি বুঝতে সহায়তা করবে। মতামত জানাতে রাখা হয়েছে একটি ইন্টারঅ্যাকটিভ পোল।
‎

‎সারাবাংলা/এনএল/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর