Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

লিবিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হাবীব উল্লাহ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৩
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে যোগ দিয়েছেন মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ।

সোমবার (২ ফেব্রুয়ারি) লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসে যোগদান করেন তিনি।

লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে যোগ দিলে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্রদূতকে স্বাগত জানান।

মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ সেনাবাহিনীতে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তাকে লিবিয়ায় রাষ্ট্রদূত নিযুক্ত করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার।