Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

সিংড়ায় অবৈধ অস্ত্র তৈরির কারখানায় অভিযান, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৮
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

নাটোর: নাটোরের সিংড়ায় একটি অবৈধ অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ আব্দুল্লাহ নামে এক যুবককে আটক করেছে সেনাবাহিনী।

সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার বামিহাল বাজারের একটি মোটর গ্যারেজে অভিযান চালানো হয়।

আটক আব্দুল্লাহ (২৮) ঈশ্বরদীত উপজেলার রুপপুর এলাকার বকুল হোসেনের ছেলে।

সেনা সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মধ্যরাতে বামিহাল বাজারের একটি মোটর গ্যারেজে অভিযান চালায় সেনাবাহিনীর একটি টিম। এ সময় গ্যারেজের ভেতরে গোপনে গড়ে ওঠা অস্ত্র কারখানার সন্ধান পায় সেনা সদস্যরা।

পরে সেখান তল্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় আব্দুল্লাহ নামে এক ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়।

বিজ্ঞাপন

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নূর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অস্ত্রসহ আব্দুল্লাহকে সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর