Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজবাড়ীতে দুই হাজার ইয়াবা ট্যবলেটসহ যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ী: রাজবাড়ীতে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ হাফিজুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে রাজবাড়ী পৌর শহরের ৩ নং বিনোদপুর এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হাফিজুল ইসলাম বিনোদপুর ৯ নং ওয়ার্ডের জসিম উদ্দীন বুলুর ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিবি তাকে গ্রেফতার করে। পরে তার দেহ তল্লাশি করে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি পেশাদার মাদক ব্যবসায়ী।

বিজ্ঞাপন

গ্রেফতারের বিষয়টি রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস.) মো. শামসুল হক নিশ্চিত করেছেন।