Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কেন্দ্রীয় সমাবেশ বাতিল করল বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিতব্য বিএনপির নির্বাচনি সমাবেশ বাতিল করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, বৃহস্পতিবার ঘোষিত কর্মসূচি নিয়ে দলের শীর্ষ নেতাদের মধ্যে পুনরায় আলোচনা হয়েছে। আলোচনার পরিপ্রেক্ষিতে ৮ ফেব্রুয়ারির কেন্দ্রীয় সমাবেশ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, ৮ ও ৯ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন নির্বাচনি এলাকায় ভার্চুয়ালি নির্বাচনি বক্তব্য দিতে পারেন। তবে রাজধানীতে যে কেন্দ্রীয় জনসভা আয়োজনের কথা ছিল, আপাতত তা বাতিল ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবারে (৫ ফেব্রুয়ারি) বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল, নির্বাচনের আগে ৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে দলটির শেষ বড় জনসভা অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/এফএন/এআর