Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টি-২০ বিশ্বকাপ ২০২৬ / ৯ আসরে চ্যাম্পিয়ন হয়েছে কোন ৬ দল?

স্পোর্টস ডেস্ক
৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একটা সময় এই ফরম্যাট ছিল নিছকই বিনোদনের উৎস। তবে সময়ের সাথে সাথে এই ফরম্যাটই হয়ে উঠেছে ক্রিকেটের ভবিষ্যৎ। টি-২০ ফরম্যাটের বিশ্বকাপও এখন তাই তুমুল জনপ্রিয়। আজ শুরু হতে যাচ্ছে টি-২০ বিশ্বকাপের ১০ম আসর। আগের ৯ আসরে শিরোপা উঠেছিল কাদের হাতে?

২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় বসেছিল টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী আসর। টানটান উত্তেজনায় ভরপুর সেই আসরের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। শেষ ওভারের নাটকে পাকিস্তানকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরে মহেন্দ্র সিং ধোনির ভারত।

এরপর নিয়মিতভাবেই আইসিসি আয়োজন করছে এই ফরম্যাটের বিশ্বকাপ। ২০০৯ সালে ইংল্যান্ডের মাটিতে বসে বিশ্বকাপের দ্বিতীয় আসর। সেবার ফাইনালে শ্রীলংকাকে হারিয়ে শিরোপা জেতে পাকিস্তান।

বিজ্ঞাপন

২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। ২০১২ সালে স্বাগতিক শ্রীলংকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ।

২০১৪ সালে বাংলাদেশ প্রথমবারের মতো আয়োজন করে টি-২০ বিশ্বকাপ। সেবার ভারতকে হারিয়ে শিরোপা জেতে শ্রীলংকা।

২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে শেষ ওভারে অবিশ্বাস্যভাবে ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ।

২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে হওয়া বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো এই ফরম্যাটে শিরোপা জেতে অস্ট্রেলিয়া।

২০২২ সালে অস্ট্রেলিয়ায় আয়োজন করা টুর্নামেন্টে পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয় শিরোপা জেতে ইংল্যান্ড।

সবশেষ টি-২০ বিশ্বকাপের আসর বসেছিল ওয়েস্ট ইন্ডিজে। ২০২৪ সালের সেই ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও দক্ষিণ আফ্রিকা। শেষ ওভারের রোমাঞ্চকর এক লড়াইয়ে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় ভারত।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর