Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নির্বাচনি পরিবেশ তৈরিতে উপকূলে কাজ করছে কোস্ট গার্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করার জন্য উপকূলীয় এলাকায় কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি)।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপকূলবর্তী খুলনার দাকোপের লাউডোব এলাকায় কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দফতরের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম এক প্রেস ব্রিফিং-এ এ কথা জানান। এরপর তারা জনগণকে ভোট দিতে উৎসাহী করার জন্য মাইকিং ও প্রচার চালায়।

তিনি জানান, বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সুবিশাল সমুদ্র, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এর অংশ হিসেবে ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পাদনের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড বদ্ধপরিকর। বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদীতীরবর্তী দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকাসমূহের ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, কোস্ট গার্ড সদস্যগণ পশ্চিম জোনের আওতাধীন খুলনা-১, খুলনা-৬ এবং পিরোজপুর-৩ আসনের দাকোপ, কয়রা এবং মঠবাড়িয়া উপজেলার নির্ধারিত নির্বাচনি এলাকাসমূহে ১৬টি ইউনিয়নের ৬৬টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবে। এ সময় ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাসমূহে বিশেষ গোয়েন্দা নজরদারি, ড্রোন নজরদারি, নিয়মিত টহল ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে একটি উৎসবমুখর ভোটের পরিবেশ সৃষ্টির প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এ ছাড়াও, তিনি বলেন, ‘আপনারা সকলে অবগত আছেন যে, একটি জবাবদিহিমূলক, জনকল্যাণমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করেছে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং যে কোনো ধরনের সহিংসতা দমনে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। পাশাপাশি, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদানের মাধ্যমে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের দায়িত্বপূর্ণ এলাকায় ধর্ম-বর্ণ নির্বিশেষে জনগণের জানমালসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবে।’

সারাবাংলা/এআর