Monday 28 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লা লিগা / ইয়ামাল জাদুতে শীর্ষেই থাকল বার্সা

স্পোর্টস ডেস্ক
৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধান নেমে এসেছিল ১ এ। শীর্ষে থাকলেও তাই স্বস্তিতে ছিল না বার্সেলোনা। লা লিগায় মায়োর্কার বিপক্ষে লেভানডস্কি-ইয়ামালের দারুণ পারফরম্যান্সে ৩-০ গোলের সহজ জয়ে রিয়ালের চেয়ে আবারও ৪ পয়েন্ট এগিয়ে গিয়ে শীর্ষস্থান মজবুত করল বার্সা।

ক্যাম্প ন্যুতে ম্যাচের পুরোটা সময়জুড়েই ছিল বার্সার দাপট। প্রথম আধ ঘণ্টায় বেশ কয়েকটি সুযোগ এলেও গোলটাই আসছিল না। অবশেষে ২৯ মিনিটে ডেডলোক ভাঙ্গেন লেভানডস্কি। রক্ষণের ভুলে বল পেয়ে গোল করতে ভুল করেননি তিনি। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সা।

দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে বক্সের অনেকটা বাইরে থেকে চোখ ধাঁধানো এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন ইয়ামাল। ৮৩ মিনিটে দলের তৃতীয় গোল করে জয় নিশ্চিত করেন বার্নাল।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সা।  লিগে টানা তৃতীয় জয়ের পর, ২৩ ম্যাচে ১৯ জয় ও এক ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ৫৮। ৪ পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে রিয়াল, একটি ম্যাচ কম খেলেছে তারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর